|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. র‌্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেই শীর্ষে অনড় সাকিব

র‌্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেই শীর্ষে অনড় সাকিব


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫

2052
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। গতকাল ঘোষিত র‌্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথকে হটিয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টে দারুণ নৈপুণ্যের (৮৫, ৩৩*, ৮৮, ৭১ রান) প্রতিদান পেয়েছেন তিনি। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আগের মতো ডেল স্টেইন। তবে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের ডানহাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। তার এ অভাবনীয় সাফল্যের পেছনে কাজ করেছে দুবাই টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষের ওই টেস্টে তিনি ১৮০ রানে ৮ উইকেট নেন। কিন্তু অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া তিনি আগের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন। সর্বশেষ ঘোষিত এ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টিতে তারা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমটি ড্র করার পর দ্বিতীয়টি জিতেছে ১৭৮ রানে। এতে দলীয় ও খেলোয়াড় প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যাপক উন্নতি। দলগতভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা ভারতকে টপকে চতুর্থ স্থানে উঠেছে। তাদের সামনে এখন দ্বিতীয় স্থানে ওঠার দারুণ সুযোগ। এখন তাদের পয়েন্ট ১০১। শারজায় সিরিজের শেষ টেস্টে জিতলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠবে। ওই টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে ১০৬। একই পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। কিন্তু কম ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করায় অস্ট্রেলিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করবে পাকিস্তান।

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top