|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ৪৮৪ রানে থামল শ্রীলংকার প্রথম ইনিংস!

৪৮৪ রানে থামল শ্রীলংকার প্রথম ইনিংস!


প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫

যেখানে আজ দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ছিল ৪৪৮ সেখানে ৪৮৪ রানেই শেষ তাদের প্রথম ইনিংস! শেষ ৩৬ রান তুলতেই ৫টি উইকেট খূ্ইয়েছে স্বাগতিকরা। অথচ চা বিরতি পর্যন্তও মনে হচ্ছিল স্বাগতিকরা সহজেই ৫০০’র অধিক রান তুলতে পারবে। কিন্তু শেষের দিকে লংকানদের ইনিংসে ধস নাম ডি বিশো। ক্যারিবীয়দের ডি বিশোই নিয়েছেন স্বাগতিকদের শেষ ৫টি উইকেটের তিনটি। বিশো সবমিলিয়ে শ্রীলংকার প্রখম ইনিংসে উইকেট নিয়েছেন ৪টি।

এর আগে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ওপেনার দিমুথ করুণারত্নের ক্যারিয়ার সেরা ১৮৬ রান ও দিনেশ চান্দিমালের ১৫১ রানের উপর ভর করে এ সংগ্রহ গড়ে তারা। ২০১০ সালের পর এই প্রথম টেস্টে শ্রীলংকান ব্যাটসম্যানরা দেড়শ’ প্লাস রান করেন। দিমুথ ৩৫৪ বলে ১৬টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ক্যারিয়ার সেরা ১৮৬ রান করেন। এর আগে টেস্টে দিমুথের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৫২ রান। আর চান্দিমাল ২৯৮ বলে ১৬টি চার ও ২টি ছক্কার মাধ্যমে ১৫১ রান করে আউট হন। আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৮ রান করেন।

গলে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে সঠিক ছিল দ্বিতীয় দিনে তাদের স্কোর দেখেই বোঝা যায। ক্যারিবীয়দের হয়ে বাকি উইকেটের মধ্যে জেরোমি টেলর ২টি উইকেট; স্যামুয়েলস, রোচ, গ্যাব্রিয়েল ও হোল্ডার ১টি করে উইকেট নিয়েছেন।

1444843032_karu

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top