|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. টি-১০ ক্রিকেট হবে সবচেয়ে জনপ্রিয়

টি-১০ ক্রিকেট হবে সবচেয়ে জনপ্রিয়


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫

1255
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি নয়, ভবিষ্যেতে টেন-টেন ক্রিকেট দর্শকদের মনে জায়গা করে নিবে বলে মনে করেন সৈয়দ কিরমানি। ১০ ওভারের খেলাই ভবিষ্যতে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ফরমেট হবে বলে বিশ্বাস ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। ৬৫ বছর বয়সী সাবেক এ খেলোয়াড় বলেন, ‘তিন ফরমেটই বিশ্ব ক্রিকেটে ভালভাবে জায়গা করে নিয়েছে। তবে খুব শিগগিরই ১০ ওভারের টেন-১০ চালু হবে। আর ক্রিকেটের এই ফরমেটই সবচেয়ে আকর্ষণীয় ও আনন্দদায়ক হবে।’ ১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচের শুরু। এরপর যতই দিন গড়িয়েছে, টেস্ট ক্রিকেটের মর্যাদা ততই বেড়েছে। পাশাপাশি ওয়ানডে ক্রিকেট চলে আসায়, টেস্টের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটও বিশ্বকে মাতিয়েছে। টেস্ট ও ওয়ানডের সঙ্গে বিংশ শতাব্দীতে নতুন ফরমেটের প্রবর্তন ঘটে। তা হলো- টি-২০। ক্রিকেটপ্রেমীদের মনে এই ফরমেটে এখন জায়গা করে নিয়েছে ভালভাবে। বিজ্ঞাপনের বাজারেও এই ফরমেটে ক্রিকেটের দাম বাড়িয়েছে। ভবিষ্যতে এই তিন ফরমেটের সঙ্গে টেন-১০ ক্রিকেট যোগ হলে ক্রিকেটের জৌলুস আরও বাড়বে বলে মনে করেন কিরমানি। বলেন, ‘টেস্ট ও ওয়ানডে দারুণভাবে ক্রিকেটের জৌলুস বাড়িয়েছে। ঠিক তেমনি মানুষের মনে আনন্দও দিয়েছে শতভাগ। আর টি-টোয়েন্টি ফরমেট আসার পর সেই আনন্দের মাত্রা আরও বহুগুণ বাড়ে। এমন অবস্থায় দশ ওভারের ম্যাচ শুরু হলে ক্রিকেটের জৌলুস আরও অনেকখানি বেড়ে যাবে। যেটা হবে অনেক বেশি আনন্দদায়ক।’ শুধুমাত্র আনন্দ বা জৌলুসই নয়, এমন ফরমেটের আবির্ভাব ঘটলে ব্যবসায়িক প্রসার বিশ্বব্যাপী আরও বেশি প্রসারিত হবে। আর এটি হবে ক্রিকেটের উন্নতির আরও একটি মাধ্যম বলে মনে করেন কিরমানি। বলেন, ‘টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কারণে ব্যবসায়িক প্রসার সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রথম তিন ফরম্যাটের সঙ্গে টেন-১০ ক্রিকেট যুক্ত হলে ক্রিকেটের জন্যই তা ভাল হবে। ক্রিকেট জগতে অনেক বড় একটা পরিবর্তন ঘটবে।’ এ ছাড়া টেন-১০ ক্রিকেটে খেলোয়াড়দের মানসিকতাতে পরিবর্তন আনতেও সক্ষম হবে বলে মনে করেন। তিনি বলেন, ‘টেন-১০ ক্রিকেটে কোচ না থাকলেও খেলা চালিয়ে নেয়া যাবে। কারণ এখানে দ্রুত রান তুলতে হবে। দ্রুত উইকেট তুলে নিতে হবে। এখানে টেকনিকের কোন প্রয়োজন হবে না। আর যেহেতু টেকনিকের প্রয়োজন নেই, তাই বোলিং-ব্যাটিং বা অন্য কোন কোচের প্রয়োজন হবে না। এতে খেলোয়াড়দের মানসিকতারও পরিবর্তন হবে।’ ভারতের হয়ে ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ৮৮ টেস্টে ২ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ২৭.০৪ গড়ে করেন ২৭৫৯ রান। আর ৪৯ ওয়ানডেতে ২০.৪২ গড়ে তার রান ৩৭৩।

 

খেলাধুলা এর আরও খবর
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হারল হামজা-সামিতের বাংলাদেশ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

কেলেঙ্কারির শাস্তি পেলেন সাকিব আল হাসান

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top