|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘কোনো মুসলিমকে মার্কিন প্রেসিডেন্ট বানানো উচিৎ নয়’

‘কোনো মুসলিমকে মার্কিন প্রেসিডেন্ট বানানো উচিৎ নয়’


প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫

1269
ইসলাম যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কোনো মুসলিমকে নির্বাচিত করা উচিৎ হবে না। এ মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। এ খবর দিয়েছে আল জাজিরা। রবিবার এনবিসি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কারসন বলেন, আমেরিকার দায়িত্ব একজন মুসলিম পাক, এ বক্তব্যের পক্ষে কথা বলবো না আমি। আমি একেবারেই এ বক্তব্যের সঙ্গে একমত নই। ধর্মপ্রান খ্রিস্টান ও কৃষ্ণাঙ্গ এ প্রেসিডেন্ট পদপ্রার্থী জানান, তিনি মনে করেন একজন মার্কিন প্রেসিডেন্টের ধর্মবিশ্বাস সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ন হতে হবে। কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি ঠিক কোন জায়গায় ইসলামের সঙ্গে সাংবিধানিক নীতির বিরোধ রয়েছে।
কারসনের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে আমেরিকার সর্ববৃহৎ মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম হুপার বলেন, এ বক্তব্যের কারণে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার ক্ষেত্রে কারসনকে অযোগ্য ঘোষণা করা উচিৎ। কেননা, আমেরিকান সংবিধানে সরকারী কোনো পদে বসার জন্য ধর্মীয় বাছবিচার নিষিদ্ধ করা হয়েছে। ইব্রাহিম আরও বলেন, কারসনের উচিৎ তার প্রার্থীতা প্রত্যাহার করা।
রিপাবলিকান দল থেকে এবার ১৬ জন ব্যাক্তি প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে কারসন বলতে গেলে ভালো অবস্থানেই রয়েছেন। অবশ্য রবিবার সর্বশেষ সিএনএন/ওআরসি মতামত জরিপে তিনি দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তাকে ১৪ শতাংশ রিপাবলিকান সমর্থন করে। এর আগে প্রথম স্থানে থাকা ডোনাল্ড ট্রা¤পও মুসলিম ইস্যুতে বিতর্ক সৃষ্টি করেছেন। সম্প্রতি এক জনসভায় এক সমর্থকের করা মুসলিম-বিরোধী বক্তব্য চ্যালেঞ্জ না করে এক প্রকার সম্মতি দিতেই দেখা গেছে ডোনাল্ড ট্রা¤পকে। সিএনএন/ওআরসি জরিপ অনুযায়ী এখনও রিপাবলিকান দলের প্রার্থীতার লড়াইয়ে শীর্ষে রয়েছে রিয়েল এস্টেট মুঘল ট্রা¤প। তার পক্ষে রিপাবলিকান দলের নিবন্ধনকৃত ভোটারদের ২৪ শতাংশের সমর্থন রয়েছে। অবশ্য এর আগের মতামত জরিপেও তার পক্ষে ৩২ শতাংশ ভোটারের সমর্থন ছিল। প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি’র সাবেক প্রধান নির্বাহী কার্লি ফিওরিনা ১৫ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
কারসনের ওই মুসলিম-বিরোধী বক্তব্যের সমালোচনা এসেছে তার রিপাবলিকান দল থেকেও। আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আমি মনে করে ডা. কারসনের ক্ষমা চাওয়া উচিৎ। কেননা, এ বক্তব্য বিশেষ করে মুসলিম মার্কিন সেনাদের জন্যও আপত্তিকর। কিন্তু অন্যান্য রিপাবলিকান প্রার্থীরা এ ইস্যুতে বেশ নরম আচরন করছেন। কেননা, কারসনের বক্তব্য রিপাবলিকান দলের বেশিরভাগ ভোটারের মনোভাবের প্রতিফলন ঘটায়। যেমন, কেন্টাকির সিনেটর ও আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী র‌্যান্ড পল সিবিএস টিভি’র ফেইস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, মার্কিন প্রেসিডেন্টের ধর্ম বড় বিষয় হওয়া উচিৎ নয়। কিন্তু তিনি বলেন, আমি এ ইসলামবিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়টি উপলব্ধি করতে পারি। কেননা, আমরা যাদের দ্বারা আক্রান্ত হই, তারা সবাই মুসলিম। জানুয়ারিতে মার্কিন অঙ্গরাজ্য আইওয়াতে ব্লুমবার্গ/আ দেস মোইনেস রেজিস্টারের করা একটি মতামত জরিপে দেখা গেছে, সেখানকার ৩৯ শতাংশ রিপাবলিকান ভোটার ইসলাম ধর্মকে মজ্জাগতভাবে সহিংস বলে মনে করে। ডেমোক্রেট দলের ১৩ শতাংশের মধ্যে এ দৃষ্টিভঙ্গি দেখা গেছে। এই আইওয়াতেই রিপাবলিকান দলের চূড়ান্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে প্রথম ভোটাভুটি আয়োজিত হবে।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top