চাঁদপুর জেলা সমিতি ইউকের নতুন কমিটি : সভাপতি জসিম, সম্পাদক ফখরুল
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ছয় বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব পেল চাঁদপুর জেলা সমিতি ইউকে। গত রবিবার (৭ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টের মিটিং রুমে উৎসবমুখর পরিবেশে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সলিসিটার ও ব্যারিস্টার আসাদুজ্জামান। তাঁর দক্ষ তত্ত্বাবধানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। তারা পূর্ববর্তী নেতৃত্বের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইমরান রহমান, সলিসিটার আনোয়ার খান, সহ-সভাপতি সোলাইমান প্রধাণ, মো. হাবিবুর রহমান, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাসান কামরুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে। এছাড়া শিগগিরই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হবে। একই অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেকও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

