স্ট্র্যাটফোর্ডে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫
স্ট্র্যাটফোর্ডে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবক, যাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন শাখায় দিনভর চলেছিল মূল্যায়ন পরীক্ষা, ব্যক্তিগত লার্নিং প্ল্যান এবং এক্সেল টিউটর্সের বিশেষ অফার। আনুষ্ঠানিক উদ্বোধন করেন লন্ডন বোরো অফ নিউহ্যামের ফরেস্ট গেট সাউথের কাউন্সিলর আনামুল ইসলাম। ১৫৭ লেইটনস্টোন রোড, E15 1LH-এ অবস্থিত এই নতুন শাখার প্রথম দিনেই জমে ওঠে জনসমাগম।
উদ্বোধনী দিনে প্রদত্ত একদিনের বিশেষ অফারের মধ্যে ছিল-এনরোলমেন্টে 100 ছাড়, প্রত্যেক নতুন শিক্ষার্থীর জন্য ফ্রি স্টেশনারি সেট, বিনামূল্যের মূল্যায়ন পরীক্ষা এবং ব্যক্তিগত লার্নিং প্ল্যান। দিনভর শিক্ষার্থী ও অভিভাবকরা বিষয়ভিত্তিক পরামর্শ গ্রহণ করেন। ক্যারিয়ার ও একাডেমিক গাইডেন্স সেশনে উঠে আসে কৌশল, পরীক্ষাভীতি কাটানো এবং লক্ষ্যভিত্তিক স্টাডি প্ল্যান। ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের উৎসাহ বাড়িয়েছে, এবং ক্লাসরুম ট্যুরে দেখানো হয়েছে শিক্ষাসামগ্রী ও রিসোর্স।
সংস্থাটি জানিয়েছে, স্ট্র্যাটফোর্ড শাখায় নিয়মিত ক্লাসের পাশাপাশি SATs, GCSE, A Level ও 11+ প্রস্তুতির জন্য লক্ষ্যভিত্তিক প্রোগ্রাম চলবে, যেখানে থাকবে রিভিশন সেশন, প্রগ্রেস ট্র্যাকিং এবং মক পরীক্ষা। উদ্বোধনী দিনের সাড়া দেখে প্রতিষ্ঠানটি আশাবাদী।
এক্সেল টিউটর্সের লক্ষ্য হলো এলাকাবাসীকে মানসম্মত টিউশন সেবার সঙ্গে পরিচয় করানো-ব্যক্তিগত মূল্যায়ন থেকে শুরু করে কাস্টম লার্নিং প্ল্যান পর্যন্ত। বিনামূল্যের অ্যাসেসমেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজের দুর্বলতা ও শক্তির স্পষ্ট চিত্র পান। পরে ইন-সেন্টার টিম ওয়ান-টু-ওয়ান কনসালটেশনে উপযোগী ক্লাস, সময়সূচি ও বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ প্রদান করে।
উদ্বোধনী দিনটিতে প্রদত্ত ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের উৎসাহ আরও বাড়িয়েছে। আগ্রহীরা স্ট্র্যাটফোর্ড শাখায় যোগাযোগ করে মূল্যায়ন ও ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

