দারুল কিরাত লেস্টার শাখার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যের লতিফিয়াকারী সোসাইটি অনুমোদিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের লেস্টার, দারুস সালাম জামে মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত ১৮ আগস্ট, সোমবার আয়োজিত অনুষ্ঠানে ইমাম হাফিজ মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং মসজিদ সেক্রেটারি ফকরুল ইসলামের পরিচালনায় সুমধুর কণ্ঠে নাশিদ পরিবেশন করেন মুজিবুর রহমান এবং আব্দুল বশির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আহমদ হোসাইন সুলাইমানী। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণের আহবান জানান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছাত্র-ছাত্রীদের তিলাওয়াত তাদের সুমধুর কণ্ঠে সকলকে মুগ্ধ করে।
এ বছর সামার হলিডে মাসব্যাপী ইন্টেনসিভ তাজবীদ কোর্স অনুষ্ঠিত হয়। সূরার ক্লাস থেকে চলিচ ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং পরীক্ষায় ভালো ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের কেট্রফি, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
অত্র সেন্টারে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রধান কারী ইমাম হাফিজ মাওলানা এম এ জলিল, নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান, হাফিজ আতিকুর রহমান, মুস্তফা কামাল, হাসনা বেগম এবং আতিফ বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, কমিউনিটির মানুষজন, মসজিদ কমিটি ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান হাজী আব্দুল হান্নান, দারুলকিরাত সভাপতি আজিজুর রহমান, আবুবকর সাদ উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইমাম হাফিজ মাওলানা আব্দুল জলিল দারুলকিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলী (র:) এর ভূয়সী প্রশংসা করেন এবং সুদৃঢ় কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি ব্রিটেনের প্রতিটি মুসলিম ঘরে দারুলকিরাতের খেদমত পৌঁছে দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দারুলকিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট (লতিফিয়াকারী সোসাইটি, যুক্তরাজ্য) এর অধীনে এ বছর সামার হলিডে ব্রিটেনের বিভিন্ন শহরে ৬৩টি শাখার মাধ্যমে দারুলকিরাত কোর্স সম্পন্ন হয়েছে। এর মধ্যে অন্যতম হল দারুলকিরাত লেস্টার, দারুস সালাম জামেমসজিদ শাখা। সংবাদ বিজ্ঞপ্তি

