টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের দিনব্যাপী সামার ট্রিপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫
টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের উদ্যোগে সদস্যদের নিয়ে দিনব্যাপী সামার ট্রিপ (শিক্ষা সফর) গত ১২ আগস্ট মঙ্গলবার সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান বাবুল এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমির উদ্দিন। প্রধান উপদেষ্টা এ কে এম হেলালের তত্ত্বাবধানে দিনব্যাপী নানা আয়োজন হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সফরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ, মরগেইট বিচ ভ্রমণ, খেলাধুলা, জাতীয় সঙ্গীত, ইসলামী সঙ্গীত, কৌতুক, কবিতা আবৃত্তি, নাশিদ পরিবেশন ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সফরে উপস্থিত ছিলেন উপদেষ্টা গোলাম আব্বাস, সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল ও আবুল কালাম, ট্রেজারার বিলাল আহমেদ, আকিব চৌধুরী কামালী, তাউহিদ, মাহফুজ, সাইদুর, কাউছার, সোরাব, মাহবুব মোর্শেদ, মুজাহিদ, ফারুক ও সামী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেডওয়েল নেটওয়ার্কের ট্রেজারার মনির আহমেদ ও আব্দুল হক প্রমুখ। প্রীতিভোজের মাধ্যমে সফরের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

