বার্মিহামের লজেলসে দারুল কিরাতের নতুন কোর্সের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
যুক্তরাজ্যের বার্মিংহাম লজেলসের উইলস্টিট বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত শাখায় চার সপ্তাহব্যাপী ইন্টেনসিভ কিরাত ও তাজবীদ কোর্স শুরু হয়েছে। ২৮ জুলাই সোমবার সকালে কোর্সের উদ্বোধন করা হয়। এবছর জামাতে সূরা থেকে জামাতে ছাদিছ ক্লাস পর্যন্ত পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের করেন প্রতিষ্ঠানের প্রধান কারী মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল-হুমায়্দী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রাস্টি ও সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুল হক নোমানী, প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া, বার্মিংহাম আল-ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সেক্রেটারী হাফিজ রুমেল আহমদ, সহকারী মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আবুল হোসেন, হাফিজ এমদাদুর রহমান খান, কারী নাঈম আহমদ, ক্যাশিয়ার হাজী তেরা মিয়া, কমিউনিটি নেতা ও একাউন্টেন্ট তাজ উদ্দিন আহমদ, হাজী আব্দুস শহীদ, শফিকুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ লুকমান হোসাইন কাজী এবং লন্ডন টু বালাগঞ্জ চ্যানেলের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ আয়না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) পবিত্র কুরআনের খেদমতে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি কুরআন শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যা আজ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে বিশ্বব্যাপী কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। বক্তারা আরও বলেন, ফুলতলী ছাহেব ক্বিবলার রেখে যাওয়া এই খেদমত আজও লক্ষ লক্ষ মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
তাঁরা বলেন, এই খেদমত যদিও বাংলাদেশে শুরু হয়েছিল, বর্তমানে তা ইউরোপ, আমেরিকা, লন্ডনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তৃত হয়েছে। বিশ্বের নানা দেশে এই পবিত্র কুরআন শরীফের খেদমত অব্যাহত রয়েছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণ করছে। বক্তারা জানান, আমাদের এই সেন্টারেও দীর্ঘদিন ধরে পবিত্র কুরআনের খেদমত হয়ে আসছে। এবছর জামাতে সুরা থেকে শুরু করে দারুল কিরাতের সর্বোচ্চ স্তর জামাতে ছাদিছ পর্যন্ত ক্লাস খোলা হয়েছে।
পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

