|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫

খালেদ মাসুদ রনি :: লন্ডনের ব্রিকলেন এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হলো সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির বিশেষ সভা গত ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় ও মাওলানা মো. তরিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া।

সভায় আসন্ন সেপ্টেম্বর মাসে হাউস অব কমন্সে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানকে সফল করতে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ, প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, চিফ অ্যাডভাইজার ও সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, কোষাধ্যক্ষ শায়েখ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান নূরুল আমীন, ব্যারিস্টার রফিক আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, মজির উদ্দিন, আবদুল মালিক কুটি, শামীম আহমদ, রেদোয়ান খান, আবুল মনসুর রুমেল, মোঃ সবুজ মিয়া, মোঃ শাহেদ আলী, আবু সুফিয়ান চৌধুরী খোকন, অধ্যাপক ওমর ফারুক, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, অ্যাডভোকেট আমির উদ্দীন, অধ্যাপক আব্দুর রব, সওকত আলী, সাজ্জাদুর রহমান, জুলহাস চৌধুরী, মিজানুর রহমান হিরু, মকসুদ আহমদ, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, খায়রুল ইসলাম, সৈয়দ জহুরুল হক, নজির উদ্দিন, ফারুক আহমদ, মাশুক মিয়া, আবুল হোসেন, আবদুল বাসিত শেলু, মকবুল আহমদ, মোহাম্মদ আবুল হোসেন, মছব্বির আহমদ, হিফজুর রহমান, আবুল হোসেন, দিলবর আলী, আবদুল মান্নান, নূরুজ্জামান, জগম্বর আলী, ছৈল মিয়া, আব্দুস সোবহান, মিলন আহমদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব ছাব্বির আহমদ, বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট সামছুর রহমান এবং ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, অভিষেক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশেষ কয়েকটি ক্যাটাগরির হাই অ্যাচিভারদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করা ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে স্বাগত জানানো হয়। সভায় আরও দাবি জানানো হয়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, সিলেট-সুনামগঞ্জ রেলপথ বাস্তবায়ন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়া গ্রহণের।

এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে রাজনীতিবিদ মহিলা আশরাফি পাপিয়ার বিতর্কিত ও অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার ও নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সদ্যপ্রয়াত সংগঠনের সাবেক সভাপতি রফিক মিয়ার মাতা এবং মহিলা সম্পাদিকা কাউন্সিলর লুৎফা রহমানের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ মুফতি। এছাড়া সাম্প্রতিক একটি বিমান দুর্ঘটনায় নিহতদের জন্যও দোয়া করা হয়।

সভা শেষে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেইছ বিলেতে বসবাসরত সচেতন সুনামগঞ্জবাসী, বিশেষ করে নতুন প্রজন্মকে সংগঠনের সদস্য পদ গ্রহণ করে সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর অতিথিদের জন্য সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top