লন্ডন সফরে আসছেন খন্দকার সিপার আহমদ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সাবেক সভাপতি ও সিপার এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী খন্দকার সিপার আহমদ আগামী ১০ আগস্ট সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন।
সফরকালে তিনি লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক সংগঠক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
খন্দকার সিপার আহমদ সিপার মিট, গ্রীট অ্যান্ড অ্যাসিস্ট-এর সিইও। তিনি এফবিসিসিআইর সাবেক পরিচালক এবং এয়ারলাইন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি ও ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের (সিজিএস) সঙ্গে দীর্ঘদিন যুক্ত। বর্তমানে বালাগঞ্জ ও ওসমানীনগর কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
লন্ডন অবস্থানকালে তাঁর সঙ্গে ফোনে ০৭৩৮৬০৩৫৭৪০ এবং হোয়াটসঅ্যাপে ০১৭১১৯৯৫২৫২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

