কুইন মেরি ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সে ডিগ্রি অর্জন নুসরাতের
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মহুবন্দ গ্রামের কৃতি সন্তান ফেরদৌসী নুসরাত বিশ্ববিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে নিউরোসায়েন্সে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন।
নিরলস পরিশ্রম, অদম্য মানসিকতা ও অধ্যবসায়ের ফলেই তিনি এই সাফল্য অর্জন করেন। নুসরাতের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।
নুসরাত লন্ডনপ্রবাসী আব্দুল হাই-এর দ্বিতীয় কন্যা এবং ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমানে নিউইয়র্ক প্রবাসী আব্দুল খালিকের ভাতিজি।
নুসরাত ভবিষ্যতে মস্তিষ্কবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানে উচ্চতর গবেষণার মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে চান। এজন্য তিনি সবার দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

