|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সভা

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সভা

প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, মিথ্যাচার এবং চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ জুলাই) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলাম। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা এবং সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ. কদ্দুস, সহসভাপতি আব্দুস সালাম আজাদ, কদর উদ্দিন, আব্দুর রব, তপু শেখ, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশিক বকস এবং বিএনপি নেতা আমির হোসেন, শেরওয়ান আলী, তোতা মিয়া, আলী আহমদ লিটন মোড়ল, আল মামুন, হালিমুল ইসলাম হালিম, মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, কবির আহমেদ, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, রাজ ফরহাদ, ফজল আহমেদ, মো. গালিব আল শোয়ইব, শাহ মোহাম্মদ রুমন মিয়া, মো. কামরুল হাসান ভূঁইয়া, রিদওয়ান আহমেদ, আলম সেলিম, জাকির খান, আল আমিন, শাহেদ আহমেদ, নাসির উদ্দিন জুয়েল, জয় ইসলাম, ফজল আহমদ, আ. মুহিত প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সময়ে হাজারো নেতাকর্মী শহিদ হয়েছেন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। অথচ এখনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি চালাচ্ছে। এ ধরণের ষড়যন্ত্র গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের জন্য হুমকি।

তাঁরা আরও বলেন, পুরান ঢাকার মিডফোর্ড এলাকার একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। সরকারের রহস্যজনক নির্লিপ্ততাও এসব ঘটনার পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

সভায় নেতারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। তারা সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top