এবাদুর রহমানের স্বপ্নপূরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫
এক বুক স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাট গ্রামের কৃতি সন্তান এবাদুর রহমান। সম্প্রতি তিনি ইউনিভার্সিটি অফ হাল থেকে ইন্টারন্যাশনাল ল, কনফ্লিক্ট, সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।
এবাদুর রহমান পরিবারের দ্বিতীয় সন্তান। তাঁর বড় এক বোন ও দুই ছোট বোন রয়েছে। তাঁর এই সাফল্যে প্রবাসী কমিউনিটি ও নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছেন।
এবাদুর রহমান বলেন, এই সাফল্যের পেছনে তাঁর মা-বাবার দোয়া ও স্ত্রীর অনুপ্রেরণা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে ফিরে মাটি ও মানুষের জন্য কাজ করার। বর্তমানে তিনি বৃটেনের কয়েকটি কমিউনিটি সংগঠনের সাথেও যুক্ত আছেন। তিনি নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের জয়েন্ট সেক্রেটারি এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের স্কানথর্প শাখার জয়েন্ট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবাদুর রহমানের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সভাপতি শহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আজিজ, কোষাধক্ষ্য এনামুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। একইভাবে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর স্কানথর্প শাখার চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান জামাল, সিনিয়র সহ-সভাপতি আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আক্কাস আলী, জয়েন্ট সেক্রেটারি এনামুল আলম, কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল-আজিজসহ নেতৃবৃন্দও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

