|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর পূর্তি উদযাপন

উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫

খালেদ মাসুদ রনি :: ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর পূর্তি অনুষ্ঠান। গত ১৩ জুলাই (রোববার) দুপুরে আয়োজিত এ সভা বিপুল সংখ্যক ট্রাস্টির উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সকাল থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা লন্ডনে সমবেত হতে শুরু করেন। দুপুরের আগেই পুরো হল মুখরিত হয়ে ওঠে প্রবাসী বিশ্বনাথবাসীর মিলনমেলায়। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকে কোলাকুলি ও খোশগল্পে মেতে ওঠেন।

সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান। সাধারণ সম্পাদক গুলজার খান সভা পরিচালনা করেন, তাঁকে সহযোগিতা করেন সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু। কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমদ।

স্বাগত বক্তব্যে মাফিজ খান ট্রাস্টের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক গুলজার খান বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন এবং ট্রেজারার আখলাকুর রহমান আর্থিক প্রতিবেদন পেশ করেন।

সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারারসহ বিপুল সংখ্যক ট্রাস্টি আলোচনায় অংশ নেন। সার্বিক সহযোগিতা করেন সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৌলত হোসাইন এবং কার্যকরী কমিটির সদস্য মুহাম্মদ আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুস সালাম ও শেখ মবশ্বির আলীসহ অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টিরা জানান, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবেন। একসঙ্গে তাদের অঙ্গীকার ‘আমরা সবাই একই পরিবারের অংশ, আমাদের পরিচয় আমরা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের গর্বিত ট্রাস্টি।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top