|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলন ইউকের আনন্দ সভা : অবিলম্বে অনলাইনে প্রবাসীদের ভোটার তালিকায় নাম নিবন্ধনের আহ্বান

প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলন ইউকের আনন্দ সভা : অবিলম্বে অনলাইনে প্রবাসীদের ভোটার তালিকায় নাম নিবন্ধনের আহ্বান

প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫

ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার আন্দোলন ইউকের উদ্যোগে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুলাই সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত অনলাইনে ভোটার তালিকায় নাম নিবন্ধনের দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোটাধিকার আন্দোলনের নেতা ও সাবেক এমপি মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, টিভি ব্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ বর, সাবেক কাউন্সিলর শাহ আলম, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, মোহাম্মদ আফসর মিয়া ছুটু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শিক্ষক নেতা মিসবাহ কামাল, সাংবাদিক রেজাউল করিম মৃধা ও মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক।

সভায় আরও বক্তব্য রাখেন আবুল বাশার, মমিনুল ইসলাম, আব্দুল আউয়াল, মোহাম্মদ নুর বক্স, হাজী ফারুক মিয়া, নজরুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, প্রায় ৩০ বছর ধরে চলমান প্রবাসী ভোটাধিকার আন্দোলন এখন সফলতার দ্বারপ্রান্তে। নির্বাচন কমিশন প্রবাসীদের অনলাইনে ভোটার তালিকায় নিবন্ধন ও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়ায় তারা সরকারের আন্তরিকতাকে সাধুবাদ জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রমাণ করে, সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব।

বক্তারা সরকারের ঘোষণার আলোকে অবিলম্বে প্রবাসীদের অনলাইনে ভোটার তালিকায় নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top