‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে প্রস্তুতি সভা ও কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫
কে এম আবু তাহের চৌধুরীর রচিত ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে গত ৭ জুলাই মঙ্গলবার বিকেলে দ্বিতীয় প্রস্তুতি সভা পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা এম এ মান্নান এবং সভা পরিচালনা করেন বিশিষ্ট লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। সভায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবুল লেইস, কবি কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, খান জামাল নুরুল ইসলাম, কবি শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক রহমত আলী, একাউন্ট্যান্ট এম নাসির উদ্দিন, হাজী ফারুক মিয়া, মোহাম্মদ মসুদুর রহমান চৌধুরী, এম এ রব, মোঃ আবুল বাশার, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, সাংবাদিক আফসর উদ্দিন, মোহাম্মদ ইকবাল, হাজী বুলু মিয়া এবং ছয়ফুর রহমান হিরো কোরেশী প্রমুখ।
সভায় ‘রঙের দুনিয়া’ প্রকাশনা অনুষ্ঠানকে সফল করতে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান-কে আহ্বায়ক, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন-কে সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা-কে অর্থ সচিব করে ১৫ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

