গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকের গ্রীষ্মকালীন উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫
গ্রেটার যশোর অ্যাসোসিয়েশন ইউকে লন্ডনে তাদের গ্রীষ্মকালীন উৎসব-২০২৫ ও মিলন মেলার আয়োজন করেছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা, তাদের পরিবার ও সন্তানদের নিয়ে এ উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে ৫০ জনেরও বেশি সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও কমিউনিটির সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান (এমকিউ হাসান)। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেহাদুল ইসলাম শিমুল। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সভাপতি ব্যারিস্টার কামরুল হাসান তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকল সদস্যদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে ব্যারিস্টার আবু রেজা তুহিন, সৈয়দ নাজমুল হাসান, মাহবুবা সুলতানা, রুনা, বিউটি, মাহমুদ, ডলার বিশ্বাস, অ্যাডভোকেট মতিউর রহমান, ওমর ফারুক ও তুহিন মোল্লাসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার আবু রেজা তুহিন নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইফতেহাদুল ইসলাম শিমুলের নাম ঘোষণা করা হয়।

আনুষ্ঠানিকতা শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

