এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫
বৃটেনে নিবন্ধিত রাজনৈতিক দল এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটস শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন বুধবার, পূর্ব লন্ডনের পপলার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়া। সভার প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ও স্পিকার কাউন্সিলার সুলুক আহমদ।
সভায় সাধারণ সম্পাদক মিসেস শেনালী মিয়া সাংগঠনিক রিপোর্ট এবং আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক। আলোচনায় অংশ নেন কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল, একাউন্টেন্ট নাসির উদ্দিন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, সাঈদ আহমদ, সাবিনা আক্তার, হাজী মোহাম্মদ হাবিব, কাউন্সিলার বদরুল চৌধুরী, ইকবাল হোসেন, বেলাল উদ্দিন, শফিকুর রহমান, ব্যারিস্টার মোস্তাক আহমদ, ব্যারিস্টার নুরুল গাফফার, কাউন্সিলার আহমেদুল কবির, কবির আহমদ, হারুন মিয়া, আমিন রহমান, সৈয়দ সফর আলী প্রমুখ।
সভায় উত্থাপিত সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচনায় গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও ইরানে হামলার তীব্র নিন্দা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, এসপায়ার পার্টি গত তিন বছরে নির্বাচনী ইশতেহারের ৯০% প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। হাউজিং সমস্যার সমাধানে ৫ হাজার নতুন বাড়ি ডেলিভারি দেওয়া হবে। খুব শিগগিরই বাংলা স্কুল চালু হচ্ছে। নির্বাচনী ওয়াদার বাইরেও মানুষের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। তিনি সকল কাউন্সিলার, স্বেচ্ছাসেবক ও সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, এসপায়ার পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। ইতিমধ্যেই পার্টির নেতৃত্বাধীন কাউন্সিল জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখছে, যা কেন্দ্রীয় সরকার কর্তৃকও প্রশংসিত হয়েছে। তিনি ফ্রি সুইমিং, ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার সার্ভিস, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের জন্য মেয়রের বিশেষ গ্রান্ট, ৫টি রেসিডেন্ট হাব, নতুন ইয়ুথ সেন্টার চালু, নতুন বাড়ি নির্মাণ, ড্রাগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, স্থানীয় পার্কের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় এনফোর্সমেন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ নিয়োগের কথা তুলে ধরেন। তিনি আগামী কাউন্সিল নির্বাচনে এসপায়ার পার্টির বিজয়ের জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

