|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, কার্যক্রম স্থগিত করেছি: যুক্তরাজ্যে ইউনূস

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, কার্যক্রম স্থগিত করেছি: যুক্তরাজ্যে ইউনূস


প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫

দেশ ডেস্ক:: গত বছরের ৫ই আগস্টে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম গেজেটের মাধ্যমে সাময়িকভাবে নিষিদ্ধ হলেও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দলটিকে ‘নিষিদ্ধ’ করা হয়নি।

যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনায় মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তবে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সাক্ষাৎকারমূলক আলোচনা পর্ব পরিচালনা করেন চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স।

তার এক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, “রাজপথে তাদের (আওয়ামী লীগ) মিছিল ও অভ্যুত্থানের নেতাদেরসহ হুমকিধামকির কারণে আমরা নিরাপদ বোধ করছি না। সুতরাং দেশের নিরাপত্তা ও দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে, একটা সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হবে। এটাই যা আমরা করেছি।”

ইউনূস বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আমরা কিছুই করিনি-অন্তত বিচার না হওয়া পর্যন্ত।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল কি না সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তারা যদি তরুণদের এভাবে রাস্তায় হত্যা করতে পারে, মানুষকে গুম করে ফেলে, টাকা চুরি করে-তাহলে কি আপনি এটাকে রাজনৈতিক দল বলবেন? সুতরাং, এটা বিতর্কের বিষয়। কোনো মতামত নয়।”

“এই আলাপটি শুরু হয়েছিল গত ৫ আগস্টেই যখন সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালিয়ে যান। সারা দেশের মানুষ উদযাপন করছিল, যে শেষমেশ আমরা মুক্ত। আমরা ৫ আগস্টেই সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এর শেষ টেনে দিয়েছিলাম। আমাদের জন্য, এই অধ্যায় শেষ। এখন এটা তাদের ছাড়াই একটা দেশ।”

ইউনূস বলেন, “তবে তাদের জন্য (আওয়ামী লীগ) এটা শেষ হয়নি। তারা অন্য দেশে পালিয়ে থেকে একই কাজ করে যাচ্ছে। লোকজনকে উসকানি দিচ্ছে। রাস্তায় মারামারি করছে। দশ মাস পেরিয়ে গেলেও দলটি কোনো অনুশোচনা প্রকাশ করেনি।”

যদিও এক মাস আগেই দুই দিনের আন্দোলনের পর প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকের পর আওয়ামী লীগের রাজনীতি ‘আপাতত’ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।

১০ মে সাংবাদিকদের সামনে সরকারের সভার সিদ্ধান্ত পড়ে শোনান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

দুদিন পরে ১২ মে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম ‘নিষিদ্ধ’ করে গেজেট জারি করে সরকার।

ম্যাডক্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগেই ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে বলেও জানান ইউনূস। তিনি সরকারের তিনটি লক্ষ্যের কথাও জানিয়েছেন। এগুলো হলো সংস্কার, হত্যাকাণ্ড ও গুমের বিচার এবং নির্বাচন।

সাক্ষাৎকারগ্রহীতা প্রশ্ন করেন, আওয়ামী লীগের বিচারের দায়িত্ব কেন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে না?

জবাবে ইউনূস বলেন, “আমি এই সিদ্ধান্ত নিইনি। জনগণ এই দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে। তারা আমাদের (অন্তর্বতী সরকারকে) তিনটি বিষয়ের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা সেই তিনটি কাজই করছি।”

অন্তবর্তী সরকারের সময়ে বিভিন্ন গণমাধ্যমের ওপর আক্রমণ হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, “এটা সত্য নয়। গণমাধ্যম (বাংলাদেশের) তার সারাজীবনে এতো স্বাধীনতা পায়নি। তারা যা খুশি তাই বলতে পারছে।”

চার দিনের সরকারি সফরে ইউনূস মঙ্গলবার সকালে লন্ডন পৌঁছান।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক জানিয়েছিলেন, মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সহাবস্থান এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ইউনূসকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে।

১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন। এছাড়া কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)–এর মহাসচিবদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবে।

১৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top