|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউকে বিজিডিএস ওয়েলফেয়ার ট্রাস্টের জরুরি সভা অনুষ্ঠিত

ইউকে বিজিডিএস ওয়েলফেয়ার ট্রাস্টের জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৫

মৌলভীবাজার উপজেলার সিংকাপন, দিশালোক, গণ্ডেহরী ও বৈরিদলন গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ইউকে বিজিডিএস ওয়েলফেয়ার ট্রাস্টের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন সোমবার যুক্তরাজ্যের হেমেল হ্যামস্টেডের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রবীণ কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী সভাপতিত্ব করেন এবং অধ্যাপক এ কে শহীদুর রহমান সভার সঞ্চালনা করেন। সভায় মিছবাউর রহমান চৌধুরী, শেখ রাজা মিয়া, মো. মবশ্বর মিয়া, ছানু মিয়া, মোঃ আব্দুল হান্নান, শেখ জুনেদ মিয়া, শেখ রহমান মিয়া, শেখ মোঃ সুহেল মিয়া, মোঃ জুবায়ের আহমদ, মো. মশাহিদ আহমদ, সয়ফুল আলমগীর তরফদার, সিরাজুল ইসলাম তরফদার জাহাঙ্গীরসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের পক্ষ থেকে চারটি মৌজার ঐতিহাসিক মসজিদের সংস্কার ও নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন মোঃ আব্দুল হান্নান। তিনি জানান, প্রায় ৩০০ বছরের পুরানো এই মসজিদগুলোর সংস্কার ও নির্মাণে এ পর্যন্ত ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ কাজ শেষ করার জন্য আরও ২৫ লাখ টাকার প্রয়োজনীয়তা রয়েছে।

একই সভায় একজন গৃহহীন ব্যক্তির জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন মিছবাউর রহমান। তিনি জানান, গৃহহীন ব্যক্তির বাসস্থানের জন্য কাজটি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহের চেষ্টা চলছে। গ্যাস সংযোগের জন্য সংগৃহীত অর্থকে বাংলাদেশের যেকোনো শরীয়া ভিত্তিক ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়, যা প্রকল্পের ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

সভায় দিশালোক গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্র নেতা বজলুর রশীদ সুন্দর মিয়া এর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বৈরিদলন গ্রামের বার্মিংহামে বসবাসরত হাবিবুর রহমান হাবিব এর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

এছাড়াও, বিগত জানুয়ারি মাসে প্রয়াত সংগঠনের প্রবীন ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সংগঠনের অন্যান্য প্রয়াত ট্রাস্টিদের মধ্যে শেখ এরশাদ মিয়া, ফয়জুর রহমান ফৈরাজ মিয়া সহ সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কে এম আবুতাহের চৌধুরী।

সভায় মসজিদের সংস্কার ও গৃহহীন ব্যক্তির জন্য গৃহ নির্মাণের কাজে ওয়াদাকৃত সকল অনুদান যথাসময়ে পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়, যাতে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সভা শেষে উপস্থিত অতিথিদের জন্য খাবার পরিবেশন করেন বেঙ্গল স্পাইসের মালিক জনাব মো. মবশ্বর মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top