|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য তাঁতীলীগের বিক্ষোভ সমাবেশে ড. ইউনূসকে লন্ডনে অবাঞ্ছিত ঘোষণা

যুক্তরাজ্য তাঁতীলীগের বিক্ষোভ সমাবেশে ড. ইউনূসকে লন্ডনে অবাঞ্ছিত ঘোষণা


প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৫

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র হরণ, রাষ্ট্রীয় সম্পদের বিদেশিদের কাছে হস্তান্তর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাজ্য তাঁতীলীগ পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য তাঁতীলীগের আহ্বায়ক এম এ সালাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব শিপন কুরেশী ও সিজিল মিয়া।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার কর্মী সারব আলী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফয়েজুর রহমান, মুদাব্বির হুসেন চুন্নু, মাহমুদ আলী, আনোয়ার কামাল দুলাল, মিজানুর রহমান হিরু, ইকবাল হুসেন, আলী আকবর, ফরিদ উদ্দিন ইমন, সাহেদ আহমেদ, হেলাল মিয়া, তাজুল ইসলাম, বশির আহমেদ, সারোয়ার কবির, ফজলে রাব্বি স্বরণ, ফখরুল কামাল জুয়েল, খালেদ আহমেদ শাহীন, রিপন কুরেশীসহ প্রবাসী আওয়ামী পরিবারের অসংখ্য নেতাকর্মী।

বক্তব্য দেন যুবলীগ নেতা শোয়েব আহমদ, আব্দাল মিয়া, দিলদার আলী, জাহির আহমদ মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন যুবমহিলা লীগের ছামিয়া আক্তার সুরভী, ছাত্রলীগ নেত্রী হাবিবা আক্তার ও শাহিদা আক্তার রিবা, আওয়ামী লীগ নেত্রী শুহাদা বেগম ও সাইমা খান।

সমাবেশে বক্তারা বলেন, তথাকথিত ইউনূস সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। তারা বলেন, এই সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিয়েছে, মায়ানমারকে করিডোর দিয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে হস্তান্তরের চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাবেশে বক্তারা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে “অবৈধ দখলদার” আখ্যা দিয়ে যুক্তরাজ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা বলেন, ইউনূস সরকার বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে জনগণের অধিকার হরণ করছে। বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সম্মানে পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বক্তারা আরও বলেন, প্রবাসেও আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে, এবং এই আন্দোলন শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাবাহিকতা রক্ষায় অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top