বিপুল সংখ্যক ইহুদী-খৃস্টানসহ নন মুসলিমদের অংশগ্রহণে ইফতার : ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫
লন্ডন কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদ কমিটির আয়োজনে বিপুল সংখ্যক ইহুদী-খৃস্টানসহ নন মুসলিমদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নন মুসলিমদের মধ্যে ভালো দিক তুলে ধরতে এমন আয়োজন বলে জানান মসজিদের চেয়ারম্যান সাইফ আহমেদ কাজী।
প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলে নন-মুসলিমদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এমন আয়োজনে দাওয়াত পাওয়ায় বাংলাদেশী কমিনিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আগত অতিথিরা।
নন মুসলিম অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর জেনি মুল হিল্যান্ড ,চার্চের বিকার এন্ড্রু, সংগঠক ক্রিসসহ অনেকে।
গত বুধবার সন্ধ্যায় দি ডুমে ইফতার মাহফিল পরিচালনা করেন সেক্রেটারী আব্দুল কাদির লাকি। আরো উপস্থিত ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ আমদাদুল হক, অনুষ্ঠান সমন্বয়কারী নুরুল ইসলাম ও ইসমাইল মিয়া। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন ইমাম আবু ইয়াহিয়া। দোয়ায় দেশ-জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

