|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ডকল্যান্ড ইউনিটের সেহরীর আয়োজন: ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা

ডকল্যান্ড ইউনিটের সেহরীর আয়োজন: ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ডকল্যান্ড ইউনিটের উদ্যোগে পূর্ব লন্ডনের সামুদা হলে গত ৩ মার্চ এক বিশেষ সেহরীর আয়োজন করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল রমাদানের শিক্ষা ও তাৎপর্যকে উপলব্ধি করা, স্থানীয় মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার, যিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লন্ডন সাউথ ইস্ট রিজিওনের সভাপতি ও শূরা মেম্বার জনাব আজাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারি কাজী পারভেজ, রিজিওন দাওয়া সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিন উদ্দিন মজুমদার এবং ক্যানারি ওয়ার্ফ ব্রাঞ্চ সভাপতি জনাব আমিরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডকল্যান্ড ইউনিটের সভাপতি জনাব ফারুক আলী।

সভাপতি জনাব আজাদ মিয়া তার বক্তব্যে রমাদানের শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রমাদান আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির মাস, যা আমাদের ব্যক্তিগত উন্নয়ন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চারটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দেন-ডেডিকেশন (নিবেদন), ডিসিপ্লিন (শৃঙ্খলা), টাইম ম্যানেজমেন্ট (সময়ের সঠিক ব্যবহার) এবং প্যাশেন্স বা সবর (ধৈর্য)। তিনি উল্লেখ করেন, এই চারটি গুণাবলি অর্জন করতে পারলে একজন ব্যক্তি শুধু আত্মিকভাবে নয়, বরং সামাজিক ও পেশাগত জীবনেও সফল হতে পারেন এবং একজন প্রোডাক্টিভ মুসলিম হিসেবে গড়ে উঠতে পারেন।

প্রধান অতিথি মায়ুম মিয়া তালুকদার বলেন, একটি শক্তিশালী কমিউনিটি গঠনের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, বিশেষ করে তরুণদের উন্নয়নে বিনিয়োগ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজের জন্য আদর্শ ও রোল মডেল হয়ে উঠতে পারে।

সেক্রেটারি কাজী পারভেজ ডকল্যান্ড ইউনিটের প্রশংসা করে বলেন, তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে, বিশেষ করে খাবারের আয়োজনের মাধ্যমে সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি বলেন, মানুষকে খাওয়ানো একটি রাসুলের(স.) সুন্নাহ, যা শুধু দানশীলতাই নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যম হিসেবেও কাজ করে। আল্লাহ এতে বরকত দান করেন এবং এটি কমিউনিটির ঐক্যকে আরও দৃঢ় করে। তিনি সবাইকে এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সেহরীর আয়োজনে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হয়, যাতে প্রবাসের মাঝে থেকেও নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পাওয়া যায়। এই আয়োজনকে সফল করার পেছনে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জনাব মহিন উদ্দিন মজুমদারের বিশেষ অবদান ছিল। সেহরীর শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

এই আয়োজন শুধু একটি সেহরীর আয়োজন ছিল না, বরং এটি ছিল ভ্রাতৃত্ব, ঐক্য ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মুসলিম কমিউনিটির মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top