|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিডিআর ট্র্যাজেডি ও জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনাসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সেমিনার

বিডিআর ট্র্যাজেডি ও জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনাসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সেমিনার

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫

মানবাধিকার সংগঠন অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরাম ইউকের উদ্যোগে বিডিআর ট্র্যাজেডি ও জুলাই আন্দোলনে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল মন্ত্রী-এমপি এবং প্রশাসনের অসাধু কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনে একটি রেস্টুরেন্টে এ সেমিনার হয়।

সংগঠনের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জামিল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ইউরোপ ও ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ফর বাংলাদেশের সহসভাপতি মো: মাহিন খান, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা আব্দুল আলী, স্ট্যান্ড ফর বাংলাদেশের সেক্রেটারি আমিনুল ইসলাম মুকুল ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শহিদ সেনা দিবসের এই দিনে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল মন্ত্রী, এমপি ও নেতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পর জনতার মিছিলে পাখির মতো গুলি করে মানুষ খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর প্রশাসনের কর্মকর্তারা কাদের সহযোগিতায় দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করতে হবে। বিগত সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজানো রায়ের ব্যাপারে তদন্ত কমিশন গঠন করতে হবে। সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবার জন্য সুযোগ তৈরি করতে হবে। বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরামের সহ সভাপতি মো: দেলোয়ার হোসাইন, সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসাইন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিসস্ট ফোরামের সহ সেক্রেটারি কায়েছ মাহমুদ, আরশাদুল ইসলাম টিপু, সামছুদ্দোহা মন্জু, নাদিয়া ফাতেমা, সানজিদা ইসলাম তমা, নাইমুর রহমান, মাহিম আহমেদ, শামীম উদ্দীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top