সোনালী অতীত ক্লাব ইউকের গেট-টুগেদার পার্টি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫
খালেদ মাসুদ রনি:: সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ইউকের নির্বাচন পরবর্তী গেট-টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর সোমবার রাতে কেনটিশ টাউন রোডের একটি রেস্তোরাঁয় পার্টির আয়োজন করা হয়।
নবনির্বাচিত চেয়ারপার্সন কাউন্সিলর সুলুক আহমেদের সৌজন্যে এই পার্টির আয়োজন করেন কমিটির সদস্য শায়েস্তা মিয়া। পার্টিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সোনালী অতীত ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং অভিনন্দন জানান। গেট-টুগেদার পার্টিতে আলোচনা, গল্প-আড্ডার পাশাপাশি মজাদার খাবার পরিবেশন করা হয়। মধ্য রাত পর্যন্ত পার্টিটি চলে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর যুক্তরাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া সংগঠন সোনালী অতীতের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারপার্সন নির্বাচিত হন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ও স্পিটালফিল্ডস এন্ড বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলার সুলুক আহমেদ। এজন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সুলুক আহমেদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পূর্বেই মেন্যুফেস্টু দিয়েছি। সেই মোতাবেক সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব।

বিদায়ী চেয়ারপার্সন জামাল উদ্দিনসহ উপস্থিতিত সবাই নবনির্বাচিত চেয়ারপার্সন কাউন্সিলর সুলুক আহমেদকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান। এসময় বিদায়ী সভাপতি পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মিয়ার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক এম আহমেদ, কাউন্সিলার বদরুল চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিদ, নির্বাহী কমিটির সদস্যরা জামাল উদ্দিন, শায়েস্তা মিয়া, শফিকুল ইসলাম, বদরুল চৌধুরী, ফওয়াদ এ খান, হাফিজুর রহমান (লাকু), সিরাজ আলী, হেলাল উজ্জামান, আবদুস সামাদ, তোফজুল ইসলাম, এইচআর খান (হ্যারি), এ.উ. আরোজ আলী, শামীম হোসেন (শাম) প্রমুখ।
প্রসঙ্গত, সোনালী অতীত ক্লাব ইউকে যুক্তরাজ্য এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধনের পাশাপাশি খেলার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

