|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পুনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পুনর্মিলনী সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২২ সেপ্টেম্বর রবিবার লন্ডনের চ্যাড্ওয়েল হিথস্হ “মেফেয়ার ভ্যানু” হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দুই শতাধিক শিক্ষার্থী তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং পুনর্মিলনী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন।

সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ মো. আবু নাসের তালুকদার, ফারজানা করিম ও ইউসুফ রেজার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য চবির শিক্ষার্থী কবি ও গীতিকার মো. নুরুল ইসলাম-এর লিখা টাইটেল সংগীত পরিবেশন করা হয়। এর পরেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি একেএম ইয়াহ্ইয়া। তিনি এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভীন্ন শহর থেকে এসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম আবু নছর তালুকদার, ট্রেজারার মাসুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার হোসেন এবং বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. আব্দুল হান্নান সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী “শাটল ট্রেইন”, বিশ্ববিদ্যালয়ের গেইটের আদলে নির্মিত “একটি গেইট” ও ঐতিহ্যবাহী “মউর দোয়ান”।

উপস্থিত শিক্ষার্থীরা এই স্থাপনাগুলোর ভিতরে বাইরে ছবি উঠানো সহ বিশ্ববিদ্যালয়ের অনেক স্মৃতির মাঝে কিছুক্ষনের হলেও নিজেদেরকে হারিয়ে ফেলেন। মধ্যাহ্ন ভোজের পর সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিরিন তাজ বেগম মিরার তত্ত্বাবধানে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন নাসরিন আক্তার বাপিন, সুমিত্রা সেন, শর্মিলা দাশ, লাবনী বড়ুয়া, সেলিনা গোমেজ, লুনা সাবিরা, নাজরাতুন নাইম, হীরা দেলওয়ার, দীপক, সায়েক সওদাগর, অনুপম সাহা, মুন্নী বড়ুয়া, জয়শ্রী দত্ত, মহুয়া চৌধুরী, উপল, মুন্না, শহীদুল ইসলাম সাগর, ফারজানা করিম, ইউসুফ রেজা, ইব্রাহীম জাহান, প্রিয়ন্তী, তাহিয়া প্রমুখ। এরপর সংগঠনের সভাপতি একেএম ইয়াহ্ইয়ার পরিচালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রফেসর ড. নুরুন নবী, ড. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ সৈয়দ, প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ আহমদ, আনোয়ার হোসেন মজুমদার এবং ওসমান গনী-কে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে পুণর্মিলনী উপলক্ষ্যে প্রকাশিত ম্যগাজিন ‘স্মৃতিতে মুখরিত ক্যাম্পাস’-এর মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। চৌধুরী জিন্নাত আলী এবং আফতাব উদ্দিন এর পরিচালনায় র‍্যাফেল ড্রতে লোভনীয় পুরস্কার দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার ছিল একটি টেলিভিশন। এছাড়া ছিল মোবাইল, ওভেনসহ নানা আকর্ষণীয় পুরস্কার। বিকালের দিকে “মউর দোয়ান” থেকে সবাইকে ছোলা, পেয়াজি, মুড়ি, ফোসকা, জিলাপী ইত্যাদি পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top