ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কার্ডিফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪
আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কার্ডিফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
এতে আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ক্বারী এম মোজাম্মেল আলীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির।
উক্ত মাহফিলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার ক্বারী শাহ মোঃ তসলিম, হাফিজ মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আকিল মিয়া,কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া,সাধারন সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, সাবেক সেক্রেটারি আফজাল খান মিতু, ভাইস-চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, জয়েন্ট ট্রেজারার খলিলুর রহমান, নির্বাহী সদস্য তৈফুল ইসলাম, মুসলিম আলী, ইকবাল আহমদ, সৈয়দ আশরাফ আলী, আব্দুল মালিক, আলমগীর আলম,কয়েস খান, ফয়েজ মিয়া, আব্দুল শাহিন, আব্দুল কুদ্দুস, এ ডব্লিউ খান পারভেজ,সংগঠনের কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ক্বারী এম মোজাম্মেল আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

