|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন’র ৪০ বছর পূর্তি উদযাপন

যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন’র ৪০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন প্ৰতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ক‍‍র্মক‍‍র্তা, কেয়ারার, ট্রাস্টিগণ ছাড়াও রেগুলেটরি অথরিটি, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রতিনিধিসহ কমিনিউনির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণিল রুপ নেয় এই অনুষ্ঠান।

শুরুতেই সেতারের মোহনীয় সুর মুগ্ধতার আবেশ তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে। ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর বিল্ডিং সেইফটি অ্যান্ড হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রুশনারা আলী এমপিসহ লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আপাসেনের বোর্ড অব ট্রাস্টির চেয়ার লোকমান হোসেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনীল প্যাটেল ও ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রেটার লন্ডনের ক্রয়ডন, ক্যামডেন, টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম, রেডব্রিজ, ব্রেন্ট এবং বার্কিং এন্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র, স্পিকারসহ বর্তমান ও সাবেক কাউন্সিলররা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন ও তাদেরকে পুরষ্কার তুলে দেন।

আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড, স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ানস টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপাসেনের বিভিন্ন প্রজেক্টে কাজ করা ৫০জনকে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য পুরষ্কৃত করা হয়। ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী চার দশক ধরে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপাসেনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, আপাসেনের চার দশকের পথচলায় কেয়ারারদের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। পাশাপশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মাহমুদ হাসান এমবিই, মার্ক ফোল্ডস এবং অনীল প্যাটেল কেয়ারারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মাহমুদ হাসান এমবিই জানান, এখন থেকে আপাসেন দুই বছর পর পর কেয়ার কনফারেন্স আয়োজন করবে। আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোল্ডস-এর সমাপনী বক্তব্যের ভেতর দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top