|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে: মির্জা ফখরুল


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৪

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এ ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যে নেতা আমাদের মাঝে নেই। তাঁকে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান। তিনি এই আন্দোলনে প্রতি মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি।’

সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এই বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।

বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে সংসদ ভেঙে দিয়ে দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দী ও ছাত্রনেতারা যাদের গত ১ জুলাই থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদের বন্দী করে রাখা হয়েছে, তাদেরও মুক্তি দেওয়া হবে। এ ছাড়া আরও যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন, তাদেরও মুক্তি দেওয়া হবে।’

এ সময় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা ডেকে নিয়ে এসেছেন। হাসিনার পদত্যাগের পর যে অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ও ছাত্র নেতারা কাজ করবে।’

দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে, আসুন আমরা যে সাফল্য অর্জন করেছি, সেই সাফল্যকে ধরে রাখতে, যাতে সেটা অন্য দিকে প্রবাহিত না হয়, সে জন্য নিজেরা সংযমের পরিচয় দিই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে যেন কাউকে আক্রমণ না করি। কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে সংখ্যালঘুদের ওপরে যাতে কোনো আক্রমণ না হয়, তাঁদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। দলের সব স্তরের নেতা-কর্মীদের আবেদন জানাতে চাই, আপনারা সবাই নেমে পড়ে যে ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে, সেই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন। সেই সুযোগ দেবেন না, যাতে দুর্বৃত্তরা অন্যর ওপরে আঘাত হানবে।’

ফখরুল আরও বলেন, ‘এই ক্রান্তিকালে আমরা আজকে সামরিক বাহিনীকে সহযোগিতা করব। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করব। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, দেশকে দেশ এবং বিদেশের শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে। খালেদা জিয়া আপনাদের সবার কাছে সেই আহ্বান জানিয়েছেন। দেশ রক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগকে সফল করুন।’

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top