|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে: মির্জা ফখরুল


প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৪

দেশ ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয়। তবে এই আন্দোলনে তাঁদের নৈতিক সমর্থন রয়েছে। সেই সমর্থন তাঁরা দিয়ে যাবেন।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বুধবার জোহরের নামাজের পর গতকালের সংঘর্ষে নিহতদের জন্য গায়েবানা জানাজা শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যুক্তিসংগত বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি। সেই সমর্থন আমরা দিয়েই যাব।’

এ সময় মির্জা ফখরুল বিএনপি আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজকে আমরা গায়েবানা জানাজায় অংশ নিতে এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন, কীভাবে এই মসজিদেও গেট বন্ধ করে দিয়ে জানাজায় বাধা প্রদান করেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ প্রসঙ্গে গতকাল মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের ঘটনা উল্লেখ করে এটাকে ‘সাজানো নাটক’ বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আগের মতো সম্পূর্ণ নাটক সাজিয়ে বিএনপির কার্যালয়ে কতগুলো ককটেল, বোমা, লাঠিসোঁটা রেখে দিয়ে সেখানে তারা ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

সরকার গত কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় সন্ত্রাসী দিয়ে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশালসহ বিভিন্ন এলাকায় গুলি, সন্ত্রাস, নির্যাতন করে ছাত্রদের আন্দোলন বন্ধ করার চেষ্টা চালানো হয়। এর ফলে ছয়টি তাজা প্রাণ ঝরে যায়।

রংপুরে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, সাঈদকে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এ রকম ভয়াবহ ঘটনা আমরা জীবনে কখনো দেখিনি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এ ধরনের দমননীতি, এ ধরনের হত্যা, গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।’

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের একটা ন্যায়সংগত দাবি সরকার আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে পারত। শুধু ‘জেদের কারণে’ আজকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘পাকিস্তান আমলেও শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে; কিন্তু পারেনি। একইভাবে আজকে তারা যেভাবে দমনের চেষ্টা করেছে, সেটার সঙ্গে আমরা কোনোমতেই একমত নই। আমরা এটার ঘৃণা, নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ করছি। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা সম্ভব।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লা, চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, শহীদ উদ্দীন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top