|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ২শ’ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ২শ’ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ


প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪

দেশ ডেস্ক:: প্রায় ২শ’ কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক নেতা। তার বিরুদ্ধে নিজের আত্মীয়স্বজনের স্থাবর-অস্থাবর সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের অভিযোগ উঠেছে।

ওই আওয়ামী লীগ নেতা হলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সাইফুর রহমান বাবুল। তিনি এক সময়ে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মরহুম সৈয়দ মহসীন আলীর একান্ত কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন। ভুক্তভোগীদের তরফে আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুলকে প্রধান বিবাদী করে ৮ জনের বিরুদ্ধে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি মামলা করা হয়েছে।

অভিযোগ উঠেছে, সরকারি দলের ওই নেতা নিজের ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন থেকে তাদের সম্পত্তি ভোগদখল করে আসছেন। তারা প্রবাসী হওয়ায় নিরূপায়। নিজেদের সম্পত্তি উদ্ধারে তারা নানা জায়গায় ধরনা দিয়েছেন। সামাজিক সালিশে ব্যর্থ হয়েছেন। অবশেষে কোনো উপায়ান্ত না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। তারা তাদের পৈতৃক সম্পদ দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের আইনসিদ্ধ ও ন্যায়সঙ্গত সার্বিক সহযোগিতা চান।

সূত্রমতে, ওই মামলায় জেলার এক সময়ের অন্যতম পরিচিত সিনেমা কুসুমবাগ সিনেমা হল ও তার পাশের একটি রেস্টুরেন্ট (সিঙ্গাপুর রেস্টুরেন্ট) যা বর্তমানে বাণিজ্যিক ভবন কুসুমবাগ শপিং সিটি হিসেবে পরিবর্তিত হয়েছে। শহরের কুসুমবাগ এলাকায় এই বাণিজ্যিক ভবনসহ পার্শ্ববর্তী রহমান সুইটমিট, কেব কনফেকশনারী তাছাড়া বাসা ও পুকুরসহ দখলকৃত ওই ভূমির আনুমানিক বাজার মূল্য (পজিশন ও ব্যবসা ভেল্যুসহ) প্রায় ২শ’ কোটি টাকা।

মামলার বিবরণ, বাদীদের লিখিত ও মৌখিক অভিযোগ থেকে জানা যায়, মৌলভীবাজার শহরস্থ কুসুমবাগ (শপিং সিটি) এর স্বত্বাধিকারী সংক্রান্ত সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে অর্ধেকাংশ সম্পত্তি পৃথক এবং সুনির্দিষ্টভাবে স্বত্বাংশ পাওয়ার জন্য মরহুম আবু সুফিয়ান এর উত্তরাধিকারীগণ আদালতের শরণাপন্ন হয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত কুসুমবাগ এলাকা অবস্থিত। কুসুমবাগ এলাকায় কুসুমবাগ সিনেমা হলসহ আশপাশের আর.এস জরিপি ৩০৯, ২৯২, ১৭২৭নং খতিয়ানস্থিত আর.এস জরিপি ২৮২০, ২৮২২,২৮২৭,২৮২৯,৮১০৪,৮১০২ দাগ সমূহের অর্ধেকাংশ পরিমিত ভূমির সাবেক স্বত্বাধিকারী মরহুম আবু সুফিয়ান এর পরবর্তী উত্তরাধিকারীগণ মরহুম আব্দুর রহমান এর পরবর্তীগণ ১নং সাইফুর রহমান বাবুলসহ স্থলবর্তী উত্তরাধিকারীগণের বিরুদ্ধে ৪ঠা জুন যুগ্ম জেলা জজ প্রথম আদালত মৌলভীবাজার-এ স্বত্ব বাটোয়ারা মোকদ্দমা নং২১/২০২৪ করা হয়। মামলার বাদীরা হলেন- মরহুম আবু সুফিয়ান এর ছেলে ও স্ত্রী যথাক্রমে ছেলে নেছার আহমেদ সুফিয়ান, জাকির আহমেদ সুফিয়ান ও স্ত্রী শাব্বিন তরফদার সুফিয়ান। তাদের পক্ষে আমমোক্তার হিসেবে রয়েছেন নুরুল আমীন তরফদার। আর মামলার বিবাদীগণ হলেন মরহুম আব্দুর রহমানের ছেলে ও মেয়ে যথাক্রমে ছেলে সাইফুর রহমান বাবুল, মুহিবুর রহমান কাবুল, ফয়জুর রহমান আবুল, মেয়ে সাদেকা রহমান রেবা, ছেলে এমাদুর রহমান রাসেল, মেয়ে সায়েদা রহমান রিমা ও মরহুম আব্দুর রহমানের স্ত্রী মোছা. ফাতেমা চৌধুরী ও মোছা. উমেতুন্নেছা। এদিকে এই মামলার বাদীগণের আমমোক্তার নুরুল আমীন তরফদার এই মামলার বিবাদী সাইফুর রহমান বাবুলসহ অন্যান্য বিবাদীগণের দ্বারা জানমালের ক্ষতিগ্রস্ত হওয়ার উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করে নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার ও মৌলভীবাজার মডেল থানায় পৃথক ২টি জিডি করেছেন। জিডিতে তিনি ছাড়াও তার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী হাসনাত মাহবুব তরফদার (সেকু)’রও জানমালের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সম্পত্তি দখল করতে যাবো কেন। এগুলো আমার বাপ-চাচার সম্পত্তি। আমি উত্তরাধিকার সূত্রে দীর্ঘ ৫০ বছর ধরে ভোগদখল করছি।

সম্পত্তি দখলের অভিযোগের মামলার বিষয়ে তিনি বলেন, মামলার বিষয়ে আমি জানি না। যারা অভিযোগ করেছেন তারা সম্পর্কে আমার কাজিন হন। তাদের জায়গা কেউ দখল করেনি, খালি পড়ে আছে। লন্ডনেও তাদের দখলে আমাদের বাপ-দাদার সম্পত্তি আছে। এগুলো প্লাস মাইনাস করতে বলেন। আর সমস্যা সমাধানের জন্য থার্ডপার্টির কাউকে বললে তো হবে না, আমাকে সরাসরি বলতে হবে। কেউ তো আমাকে এই বিষয়ে বলেননি। এই বিষয়ে আমার সঙ্গে সরাসরি বসুক। তিনি আরও বলেন, আমি রাজনীতি করি। আমার অনেক শত্রু থাকতে পারে। কারও দ্বারা প্ররোচিত হয়ে তারা মামলা করতে পারেন। সূত্র : মানবজমিন

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top