|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক চক্রের চম্পট

মৌলভীবাজারে ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক চক্রের চম্পট

প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজারে ডাচ বাংলা ব্যাংক থেকে এক গ্রাহকের ৮১ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পৌরসভার সেন্ট্রাল রোডস্থ পশ্চিম বাজার ডাচ বাংলা ব্যাংকে এই ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহক তানভীর হাবিব চৌধুরী (৪৯) মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তানভীর মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও এলাকার মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

এদিকে দিন-দুপুরে ব্যাংকের ভেতর থেকে একজন গ্রাহকের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রাহকরা বিস্ময় প্রকাশ করেছেন। ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও ব্যাংকের ভেতর থেকে কীভাবে একজন গ্রাহককে টাকা নিয়ে প্রতারক চক্র চম্পট দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তানভীর হাবিব চৌধুরী বুধবার (২৭ মার্চ) সকালে তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডস্থ পশ্চিম বাজার ডাচ বাংলা ব্যাংকে যান। এসময় তিনি ওই ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের সময় তার পাশে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি ছিলেন। টাকা উত্তোলনের পর তিনি ব্যাংক কর্মকর্তাকে ৫’শ টাকার নোটের পরিবর্তে তাকে ১ হাজার টাকার নোট দিতে অনুরোধ জানান। এসময় তাঁর পাশে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের একজন জানায়, তার নিকট এক হাজার টাকার বান্ডিল আছে। তিনি চাইলে তারা (প্রতারক) দিতে পারবে। এক পর্যায়ে তানভীর তার উত্তোলনকৃত টাকা থেকে এক হাজার টাকার বান্ডিলটি তার সাথে থাকা ব্যাগের মধ্যে রাখনে এবং অবশিষ্ট ৫০০ টাকার দুটি বান্ডিলে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা অজ্ঞাতনামা ব্যক্তির নিকট প্রদান করেন। টাকা নিয়ে প্রতাকরা তানভীরকে বিভিন্ন নোটের ১৯ হাজার টাকা অগোছালো অবস্থায় রাবার দিয়ে পেচিয়ে তার হাতে দেয় আর বাকি ৮১ হাজার টাকা হাতিয়ে প্রতারকরা ব্যাংক থেকে উধাও হয়ে যায়। পরে তিনি টাকা গুনে বুঝতে পারেন প্রতারকরা তাকে ১৯ হাজার টাকা দিলেও ৮১ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তাৎক্ষনিক বিষয়টি তিনি ব্যাংকের দায়িত্বরত কর্মরতাকে অবগত করেন এবং ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারকদের শনাক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

তানভীর হাবিব চৌধুরী জানিয়েছেন, ব্যাংকের ভেতরে প্রতারকরা তাদের হাতে টাকা তার কাছে দেওয়ার পর তিনি বেঞ্চে বসে নিস্তেজ অনুভব করেন। ওই সময় তিনি একধরনের ঘোরের মধ্যে ছিলেন। কয়েক মিনিট পর যখন স্বাভাবিক হন, তখন দেখেন প্রতারকরা উধাও হয়ে গেছে এবং টাকা গুনে দেখেন প্রতারাকরা ৮১ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল (পিপিএম) বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top