আপেল রিয়েল এস্টেটের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪
আপেল রিয়েল এস্টেটের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ সোমবার সন্ধ্যায় অ্যাপল রিয়েল এস্টেট, লেসউড ড্রাইভ, নিউবেরি পার্ক, রেডব্রিজে তারাবীর নামাজের পর এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব এমপি। এতে মিশর থেকে আগত ইমাম মুহাম্মাদ হুওয়াজ এর নেতৃত্বে তারাবীর ছালাত আদায় করা হয় নিউবারিপার্ক মসজিদে।
অ্যাপল রিয়েল এস্টেটের পরিচালক আফসর হোসেন এনাম দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন এবং এতে তিনি স্থানীয় উপাসক, সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিদের জামাতে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। ইমাম মুহাম্মাদ হুওয়াজ দোয়া পরিচালনা করেন এবং মুসলিম জাতি সহমর্মিতা ও শান্তিতে বসবাসের জন্য দোয়া করেন। এতে বিশেষ অতিথি ছিলেন নেওবুরি পারক মসজিদ এর ইমাম মুফতি মুহাম্মদ মিকদাদ ও ইমাম মুহাম্মদ মওদুদ।
এছাড়াও আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ অহিদ উদ্দিন (রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি), শাহীন চৌধুরী (জাগরত নারী উন্নয়ন সংস্তা বাংলাদেশের চেয়ারম্যান ও আরসিট্রি সাধারন সম্পাদক), শাহীন আহমেদ (আরসিটি-এর শিক্ষা সচিব) টিপু, জয়নাল চৌধুরী, এ কালাম, এএইচ ফারুক উদ্দিন, সিরাজুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী) মুহিত আহমেদ, হুমায়ুন কবির প্রমুখ। দোয়া শেষে আফসর হুসাইন এতে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

