চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪
চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ রবিবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রিটস্থ জিসিএস ভবনে এই ইফতারের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোমিন আলীর পরিচালনায়
অতিথি হিসাবে ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আজিজ, গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সাউথ-ইস্ট রিজিয়নের সাবেক সভাপতি ইজবা উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক, সাউথ-ইস্ট রিজিয়নের সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরী, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ব্যরিস্টার মাহমুদুল হক, অর্থ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ-ইস্ট রিজিয়নের সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ম-সম্পাদক ও ইস্ট লন্ডন ব্রান্চের সভাপতি আব্দুল মালিক কুটি,ব্রিটিশ সরকার কর্তৃক এওয়ার্ড প্রাপ্ত ও নিজামপুর ট্রাস্ট ইউকের চেয়ারম্যান অলিউর রহমান শাহিন, হবিগন্জ ফাউন্ডেশন ইউকের সভাপতি দেওয়ার সৈয়দ রব মোর্শেদ, সাধারন সম্পাদক আল আমিন, জাহাঙ্গীর খায়ের, জমাল, আবুল কালাম, মন্জুর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রিভিউ কাউন্সিল প্রধান সেলিম রেজা, সদস্য মোতাকাব্বির হারুন, সহ-সভাপতি সাজাল মিয়া, আব্দুস ছালাম, সালেহ বেলাল প্রমুশ। বক্তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

