|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি যুবতী মাহা বাজোয়ার

স্বামীর খোঁজে হবিগঞ্জে পাকিস্তানি যুবতী মাহা বাজোয়ার

প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩

সিলেট প্রতিনিধি:: মাহা বাজোয়ার। পাকিস্তানের নাগরিক। বয়স অনুমান ৩০ বছর। তার বাবা মোহাম্মদ মকসুদ আহামেদ বাজোয়ার লাহোরের বাসিন্দা। মাহা বাজোয়ার স্বামীর খোঁজে এখন চুনারুঘাটে অবস্থান করছেন। স্বামী সাজ্জাদ প্রেমিকা বউয়ের আগমন টের পেয়ে কেটে পড়েছেন। স্ত্রীর দাবি নিয়ে আসন গেড়েছেন। মাতব্বররা বিষয়টি সুরাহার চেষ্টা চালাচ্ছেন। প্রায় ১০ বছর আগের কথা। পাকিস্তানি যুবতী মাহা বাজোয়ার দুবাইয়ের একটি নাইট ক্লাবে চাকরি করতেন।

এই ক্লাবে চাকরি পেয়ে যান সাজ্জাদ হোসেন মজুমদার। এ সুবাধে সাজ্জাদের সঙ্গে মাহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চুটিয়ে প্রেম করার পর এক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেশ সুখেই চলছিল সাজ্জাদ-মাহার সংসার কিন্তু পাকিস্তানি ও বাংলাদেশি এই নর-নারীর প্রেম-বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। তাদের মাঝে দেখা দেয় কলহ-বিবাদ। এক সময় স্ত্রীকে দুবাইয়ে রেখে সাজ্জাদ গোপনে দেশ চলে আসেন। মাহা বাজোয়ার স্বামীকে নানা জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।’

এক সময় তিনি জানতে পারেন সাজ্জাদ বাংলাদেশে চলে গেছে। মাহাও কম যান না। তিনি ভিসা নিয়ে গত ৮ই ডিসেম্বর চুনারুঘাটের বড়াইল গ্রামে চলে আসেন এবং তিনি সাজ্জাদের স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের উৎসুক মানুষ সাজাদের বাড়িতে হুমড়ি খেয়ে পড়েন। স্বামীকে না পেয়ে মাহা সাজ্জাদের ভাই স্বপনের ঘরে আশ্রয় নেন। মাহা সাংবাদিকদের জানান, সাজ্জাদ তাকে বিয়ে করেছেন। তারা ২-৩ বছর একত্রে ঘর সংসার করেছেন কিন্তু হঠাৎ সাজ্জাদ তাকে না জানিয়ে পালিয়ে এসেছেন। এর বেশি তিনি বলতে রাজি নন।

একটি সূত্র জানান, বিয়ের পর মাহাকে নিয়ে সাজ্জাদ দেশে এসেছিলেন। তখন বিষয়টা গোপন রাখা হয় তবে ২০১৮ সালে মাহাকে সাজ্জাদ তালাক দিয়েছেন কিন্তু মাহা সেই তালাক মানতে রাজি নন। তিনি স্বামীর সংসার করতে আগ্রহী। সাজ্জাদ আত্মগোপনে থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ওসি রাসেদুল হক জানান, মাহা থানায় এসেছিল। তিনি মাহাকে স্থানীয় মুরুব্বিদের কাছে পাঠিয়ে দেন। নাম প্রকাশে অনিশ্চুক এক মাতব্বর বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন। সাজ্জাদ মজুমদার চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইলের শফি মজুমদারের পুত্র।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top