ইস্ট লন্ডন মসজিদের মেম্বার আসলাম উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩
ইস্ট লন্ডন মসজিদের মেম্বার ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো-অর্ডিনেটার আসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মোটর নিউরন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের বো এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সন্তান ছাড়াও অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন। আসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের মরহুম নুর উদ্দিনের বড় ছেলে।
এদিকে শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েলে লন্ডনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে জানাযার নামাজের মাধ্যমে হাজারো লন্ডনবাসী শেষ বিদায় জানান লন্ডনের সামাজিক রাজনৈতিক, এবং ইসলামিক অঙ্গনের এক পরিচিত মুখ আসলাম উদ্দিনকে। মরহুমের জানাজার নামাজে ঈমামতি করেন তার সুযোগ্যপুত্র হানিফ। জানাজা শেষে চিগউয়েল গার্ডেন অফ পিস কবরস্থানে দাফন করা হয়। সেখানে শতশত তার শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন কবরে এক মুঠো মাটি দেয়ার জন্য।
আসলাম উদ্দিনের জানাযায় অংশ নেন তার নিজের সংগঠন মুসলিম কমিউনিটিএসোসিয়েশন ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস ছাড়া ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।টাওয়ার হ্যামলেটে কাউন্সিলর পঞ্চাশের উর্ধে মসজিদের মুসল্লী, ইসলামিক সংগঠন সামাজিক ওবিভিন্ন রাজনৈতিক শ্রেণীপেশার মানুষ জানাযায় অংশ নেন।
উল্লেখ্য, আসলাম উদ্দিন সারাজীবন একজন দায়ী ইলাল্লাহর দায়িত্ব নিরলসভাবে পালন করে গেছেন। তিনি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের মেম্বার ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর অর্ডিনেটার।
নন মুসলিমদের জন্য দাওয়া প্রজেক্ট ইসলামিক এওয়ারনেস প্রজেক্ট এর ওয়ার্কার।এছাড়াও ইসলামিক ফোরাম ইউরোপ, ইয়াং মুসলিম অর্গানাইজেশন ইউকে, মসজিদ টিএইচ কানেক্টিং কমিউনিটি এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সম্প্রতি ফ্রেন্ডস ফর লাইফ এআইডি এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং আকর্ষণীয় ও মনোমুগ্ধকর নেতা, নীতি ও আদর্শের মাধ্যমে তৈরি করেছেন শত শত নেতাকর্মী। কোন পদ পদবী বা লোভ তাকে আকৃষ্ট করতে পারেনি। শরীরে অসুখ নিয়ে ও সংগঠনের যে কোন প্রোগামে থেকেছেন অগ্রনী ভুমিকায়। অসুখকে অড়ালে রেখে কাজ করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তার জীবনের বেশিরভাগ সময় ইসলামিক দাওয়াহ ও দাতব্য কাজে নিবেদিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

