|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী


প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৩

সিলেট প্রতিনিধি:: বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনিপর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা দুইটায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউপির গাংকুল গ্রামে চতুর্থ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

এর আগে ওইদিন সকাল ৮টায় মৌলভীবাজার জেলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও সকাল ১১টায় বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পিসি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযায় উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস, জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক মেয়র ফখরুল ইসলাম প্রমুখ। জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে এবাদুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবী এবাদুর রহমান চৌধুরী গত বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন (বুধবার) বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া সি ব্লক জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।

এবাদুর রহমান চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে সক্রিয় রাজনীতির শুরু করেন। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইনজীবী হিসেবে তাঁর ব্যাপক খ্যাতি ছিল। রাজনৈতিক জীবনে একসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। বিশেষ করে নির্বাচনী এলাকায় শিক্ষার আলো বিস্তারে তিনি ব্যাপক অবদান রেখেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও বার্ধক্যজনিত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে দলের কর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়েন।

এদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ এবাদুর রহমান চৌধুরী মৃত্যুতে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, কাতার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ফয়ছল আহমদ ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top