ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩
ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কাডিফের একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি শাহাব উদ্দিন শাবুল, জয়নাল আহমদ শিবুল, হাবিবুর রহমান মকবুল, শাহ আনোয়ার আলী, আব্দুর রহমান মনা, ফারুক আহমেদ, বেলায়েত হোসেন খান, শেখ মোহাম্মদ আনোয়ার, হারুনুর রশিদ, মাহতাবউদ্দিন সাচ্চু, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, শামীম আহমেদ, ফেরদৌস রহমান, শিয়াব উদ্দিন, শামীম রহমান, ইসলাম উদ্দিন, শেখ সুমন তরফদার প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন শেখ মোহাম্মদ আনোয়ার। সংবাদ বিজ্ঞপ্তি

