|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, আহত অর্ধশত

বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, আহত অর্ধশত

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩

সিলেট প্রতিনিধি:: হবিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় চলে সন্ধ্যা পর্যন্ত। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহস্রাধিক রাউন্ড বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে।

এদিকে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে হবিগঞ্জ সদর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিএনপির দাবি, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদসহ তাদের দুই শতাধিক নেতাকর্মী ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে জমায়েত হয়। আগে থেকেই জেলা বিএনপির অফিসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিকেল ৫টার দিকে শায়েস্তানগর এলাকা থেকে ছাত্রদলের ব্যানারে একটি মিছিল শহরের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের দলীয় অফিসের রাস্তায় যাওয়ার অনুরোধ করে। পুলিশের বাধা না মেনে প্রধান সড়কে মিছিল করতে চাইলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।
পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে।

বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ট্রাফিক পয়েন্ট ও শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান চালায়। সন্ধ্যার আগে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশের বাধার মুখেই বিএনপির অফিসের সামনে চলে কর্মসূচি।

হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আফজাল হোসেন দাবি করেন, পুলিশের গুলিতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বিএনপির ১০/১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের নির্দিষ্ট স্থানে না গিয়ে শহরের প্রধান সড়কে মিছিল করে হট্টগোল সৃষ্টির চেষ্টা করে। তারা পুলিশের ওপর আক্রমণ করে। তাদের হামলায় হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কী পরিমাণ বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে তা এখনো হিসাব করা হয়নি। দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top