শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ইনাম আহমেদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ইকনমিক ও পরিকল্পনা বিষয়ক কমিটির কো চেয়ার, বিশিষ্ট ক‚টনীতিবিদ ইনাম আহমেদ চৌধুরী বলেছেন, ইতিহাসের একটি নৃশংসতম হত্যাকান্ড ছিলো ১৫ই আগষ্টের বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা। তবে এই শোককে শক্তিতে রূপান্তরকরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহা যাত্রায়।
গত ০৯ আগস্ট বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ নর্থ স্টাফোর্ড শায়ার স্টোক অন ট্রেন্ট শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ইনাম চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে বর্তমান সরকার কাজ করছে এবং যদি দল চায় তবে তিনি সিলেটে নির্বাচন করতে প্রস্তুত। এছাড়া আমেরিকার স্যাংশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ কাম্য নয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, মীর্জা শরীফ, এফ এ মজনু, গিয়াস উদ্দিন দুলাল, সামসুজ্জামান ফখরু, সেলিম সালিক, আফরুজ মিয়া, আব্দুল মতিন, আলহাজ্ব বশির মিয়া, মোশাদ আহমদ, আবু বক্কর সিদ্দিকি, সেলিম তরফদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

