সিসিকি মেয়র আনোয়ারুজ্জামানকে রেডব্রিজের মেয়রের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
লন্ডনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম। সম্প্রতি তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম সহ অন্যান্য কাউন্সিলারবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে স্বাগত জানান। পরে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার জাসওয়াল, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার কায়ার চৌধুরী, কাউন্সিলার ফয়জুর রহমান, কাউন্সিলার সায়মা ইসলাম, কাউন্সিলার লুতফা রহমান, কাউন্সিলার সাইকুল ইসলাম, কাউন্সিলার শাহ আলী,কাউন্সিলার কবির মাহমুদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, মহিলানেত্রী নাসিমা রহিম, ওয়েলস গ্রেটার সিলেট কাউন্সিল এর সাধারণ সম্পাদক রকিবুর রহমান, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র জোৎস্না ইসলাম সহ তার টিমকে সিলেট সিটি কর্পোরেশনে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

