আনন্দঘন পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ভ্রমণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট রোববার এসেক্সের সাউথ এন্ড-অন-সী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়। এই সামার ট্রিপে সংগঠনের দেড় শতাধিক সদস্য তাদের পরিবারসহ উপস্থিত হয়ে সারা দিন আনন্দ উপভোগ করেন।
দুপুর ১২টা থেকে সবাই সাউথ এ্যান্ড অন সিরে সেন্ট্রাল পয়েন্টে দীর্ঘদিন পর একে অপরের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ২টার সময় সবার মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা।
এতে পুরুষদের জন্য ছিল রশি টানাটানি ও ফুটবল। দুই দলের ক্যাপ্টেন-ছিলেন সায়েম চৌধুরী ও আনোয়ার শাহজাহান। দুইটি প্রতিযোগিতায় বিজয়ী হয় আনোয়ার শাহজাহান এর টীম। রেফারির দায়িত্ব পালন করেন রহমত আলি ও মোস্তফা কামাল মিলন।
মহিলাদের জন্য ছিল হাঁড়ি ভাঙ্গা ও চামচে মার্বেল দৌঁড়। হাঁড়ি ভাঙ্গায় বিজয়ীরা হলেন, জিনাত আরা জায়েদ শারমিন, হাবিবা ও অজন্তা রায়। চামচে মার্বেল দৌঁড়ে বিজয়ীরা হলেন অজন্তা রায়, নাসরিন শাহজাহান ও শিউলি হান্নান।
শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ছিল মার্বেল ও বাকেট বল নিক্ষেপ প্রতিযোগীতা। এর মধ্যে মার্বেল খেলায় বিজয়ীরা হলো তাইবা, রিফাত ও আইয়াত। বাকেট বল নিক্ষেপ প্রতিযোগীতায় বিজয়ীরা হলো অক্ষর রায়, তাহমিদ ও আবেরী। এছাড়া ১১ থেকে ১৭ বয়সীদের মধ্যে খেলায় বিজয়ীরা হলো মারজান মৃধা , আবরার ও এহসানুল করিম মৃধা।
পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইভেন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহ সভাপতি রহমত আলি, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি সায়েম চৌধুরী, এসিসটেন্ট ট্রেজারার এম এ কাইয়ুম , আইটি এ্যান্ড মিডিয়া সেক্রেটারি এম এ হান্নান, ইসি মেম্বার আনোয়ার শাহজাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিস্টার টম, মেম্বার বদরুজিজামান বাবুল, মোস্তফা কামান মিলন, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, জি আর সোহেল, খালেদ মাসুদ রনী, জুবায়ের আহমেদ, মাহবুব খানশুর, খালেদ পাটোয়ারী,অজন্তা রায় প্রমুখ। এতে অংশগ্রহণ করেন মেম্বার মেজবাহ জামাল, শাহ ইউসুফ, সালাউদ্দিন শাহীন, হেফাজল করিম রাকিব, মোহাম্মদ কিনু মিয়া, মাসুদুজ্জামান মাসুদ, অপু রায় এবং মুনিরা পারভিনের বাসায় যোগ দেন আক্রামুল হোসেইন।
সামার ট্রিপ সফলতার জন্য ইভেন্ট এ্যান্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার সাথে সহযেগিতা করেন সালেহ আহমেদ, মোঃ আব্দুল কাইয়ুম , আব্দুল হান্নান, আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান, শাহনাজ সুলতানাসহ ইসি কিমিটি সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টায় মুনিরা পারভিনের বাসায় চলে চায়ের আড্ডা ও কবিতা আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা।
সংগঠনের সভাপতি এমদাদুল হক ট্রিপে অংশগ্রহণকারী সকল মেম্বার ও তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। রাত ১০ টায় দিকে যে যার গন্তব্যের দিকে ছুটে চলে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, বছরের এই দিনটি তাদের জন্য একটি আনন্দময় দিন হিসেবে স্মরনীয় হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

