শোকাবহ আগস্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের মাসব্যাপী নানা কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩
সারওয়ার কবির, লন্ডন:: শোকের মাস আগস্টে যুক্তরাজ্য আওয়ামী লীগ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর প্রথম দিনে পূর্ব লন্ডনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দীন রিয়াজের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বপ্ন সারথী এবং স্বাধীনতা ও মুক্তির প্রতীক। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্রের নামের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। পৃথিবীর একমাত্র ভাষা ও জাতিভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশবিরোধী জাতীয় ও আন্তর্জাতিক এক ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে কিছু দুষ্কৃতকারী সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। ১৫ আগস্ট আমাদের বেদনা আর আবেগের সর্বোচ্চ জায়গা। এই দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনা আর শোকের দিন, অন্যদিকে এটি আমাদের আদর্শকে বলীয়ান আর চেতনাকে শানিত করারও একটি দিন। তাই এই আগস্ট মাসব্যাপী যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিটি শাখা সংগঠন,অঙ্গ সংগঠণ মাসব্যাপী শোকের কর্মসূচী পালন করবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, কার্যকরী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, ক্যামব্রীজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের যু্গ্ম সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ,যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুতচ্ছির চৌধুরী জনি, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির প্রমুখ।

