লন্ডনে খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলী পার্কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।
গত ৪ আগস্ট শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ডক্টর এম এ আজিজ,বাংলাদেশ খেলাফত যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,মাওলানা আব্দুল আজিজ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,লন্ডন মহানগর শাখার সহ সভাপতির হাফিজ শহীর উদ্দিন,মাওলানা মুহিউদ্দীন খান,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,ইমাম হাফিজ মাওলানা মাছুম আহমদ,লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ আলহাজ্ব শাহজাহান সিরাজ,মাওলানা হিফজুর রহমান,হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন,সাবেক ছাত্র নেতা মাওলানা মাছুম আহমদ,হাফিজ মাওলানা আহবাবুর রহমান,মাওলানা নাঈম আহমদ,আলহাজ্ব বদরুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। আওয়ামীলীগ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোন ভাবেই সম্ভব নয় তা ইতিমধ্যে একাধিকবার প্রমাণিত হয়েছে। দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দেশের মানুষ নিজেদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।
বক্তারা আরো বলেছেন,সরকার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হককে দীর্ঘ সময় ধরে কারাবন্দী করে রেখেছে। আল্লামা মামুনুল হক দেশ ও ইসলামের পক্ষে আপোষহীন একজন জননেতা। সত্য ও ন্যায়ের পক্ষে তার আপোষহীন বজ্রকণ্ঠকে সরকার ভয় পায়। আল্লামা মামুনুল হকের আপোষহীন কন্ঠকে স্তব্ধ করে দিতে সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী রেখেছে। দেশের আলেম সমাজ ও ইসলাম প্রিয় জনতা আল্লাম মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি চায়। আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আলেম উলামাদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

