খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় ফখরুল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
দেশ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসা ফিরোজায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান মির্জা ফখরুল। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৫ জুলাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব।

