দর্পণ বুক ক্লাব লন্ডনের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
দর্পণ বুক ক্লাব লন্ডন এর উদ্যোগে প্রতি মাসের মত জুলাই মাসের কবি সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল উক্ত ক্লাবের আয়োজনে ৩য় অনুষ্ঠান।
এতে প্রবীন সাংবাদিক ও এ বুক ক্লাবের চেয়ারম্যান মো. রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লন্ডনের ক্যামডেন কাউন্সিলের মেয়র নাজমা রহমান।
বিশেষ অতিথি ছিলেন, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ জেদ্দা শাখার আহ্বায়ক এবিএম নূরুল হক, মৌলানা রফিক আহমদ রফিক, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ জহুরুল হক ও এইচআরপিবিইউকে এর জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের সদস্য অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি ও অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র নাজমা রহমান তার বক্তব্যে দর্পণ বুক ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, যারা সাহিত্য-সংস্কৃতি লালনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, তারা আরো বেশী উৎসাহিত হবেন। সাথে সাথে নতুন বাঙালী প্রজন্মও তাদের শেঁখড়ের সন্ধান খুজে পাবে। তাই বহু সংস্কৃতির মিলন কেন্দ্র লন্ডনে এ ধারা অব্যাহত রাখার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখযোগ্য সংখ্যক কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সঙ্গীত শিল্পির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের নিয়মানুযায়ী বিগত জুন মাসের জন্য নির্বাচিত কবি, আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পিকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, প্রবাসী মুক্তিযোদ্ধা ও কবি সুরুজ্জামান চৌধুরী, সঙ্গীত শিল্পি এম এম হাসান তারেক, আবৃত্তিকার নাঈমা জাহান ও কবি তামান্না আক্তার মিয়া। তাদের প্রত্যেকের হাতে একটি করে সনদ পত্র ও রহমত আলী রচিত কাব্যগ্রন্থ ‘সোনার হরিণ’ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন, মুজিবুল হক মনি, গোলাম কবির, ড. আনোয়ারুল হক, ইয়াওর উদ্দিন। এ অনুষ্ঠানে কয়েকজন ক্ষুদে দর্শকও উপস্থিত ছিল। তারা হচ্ছে, তুহান, সুবহান, ঈশান ও আয়ান।
ক্লাবের আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই বৃহষ্পতিবার সাড়ে ছয়টায় পরবর্তী সাহিত্য আসর ও কবি-সাহিত্যিকদের সম্মানিত করা হবে। স্থান, পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ দর্পণ বুক ক্লাবের নিজস্ব কার্যালয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিস্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সাথে সাথে যারা প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন তাদেরও নাম তালিকাভুক্তির (যোগাযোগ-০৭৯৭৫৬৯০৫৬৪) আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, লন্ডনের একমাত্র দর্পণ বুক ক্লাবের উদ্যোগে প্রতি মাসে দুজন কবি, দুজন আবৃত্তিকার ও দুজন সঙ্গীত শিল্পিকে সম্মাননা প্রদান করা হয়। যারা নাট্যচর্চা ও অভিনয় করেন তাদেরও আগামীতে সম্মাননা প্রদান করার পরিকল্পনা রয়েছে। এরই ধরাবাহিকতায় প্রতি মাসের শেষ দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ সংগঠনের বিশেষ বৈশিষ্ট হল, বই আদান-প্রদান, বই নিয়ে গবেষণা ও কবি-সাহিত্যিকসহ বিলেতে বাঙালী সংস্কৃতি সেবায় যারা নিয়োজিত তাদের সম্মানিত করা।
এ উপলক্ষে বিগত ৩টি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যথাক্রমে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জায়েদ বক্ত চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের স্পীকার কাউন্সিলর রহিমা রহমান ও ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান। সাথে সাথে বিশেষ অতিথি হিসাবে অনেক গুণিজন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

