নির্বাচনকে সামনে রেখে জিলু-জসিম-আশরাফ প্যানেলের নির্বাচনী সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩
ব্রিটেনের প্রাচীনতম সংগঠন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩০ জুলাই রোববার অনুষ্ঠিত হচ্ছে। এতে তিনটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। প্যানেল তিনটি হচ্ছে ঘর প্যানেল, আনারস প্যানেল ও সানফ্লাওয়ার প্যানেল।
নির্বাচনকে সামনে রেখে জিলু-জসিম-আশরাফ প্যানেলের ঘর প্রতিকের এক নির্বাচনী সভা গত ২৫ জুলাই মঙ্গলবার রাতে নর্থাম্পটনে অনুষ্ঠিত হয়। এতে বৃটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রবীন মুরব্বি মশাহিদ মিয়ার সভাপতিত্বে ও ঘর প্যানেলের সিনিয়র ভাইস চেয়ার পারসন প্রার্থী মোঃ আব্দুস সালাম মাসুক মিয়ার ও ফরহাদ খানের উপস্থাপনার বক্তব্য রাখেন চেয়ারপারসন পদপ্রার্থী মোঃ জিলুমিয়া, জেনারেল সেক্রেটারি প্রার্থী আব্দুল বারী জসিম, ক্যাশিয়ার প্রার্থী শেখ আশরাফুল জামান, সাবেক ইউপি চেয়ারম্যান তারা মিয়া, মানিক খান, মাহফুজুর রহমান কয়েস, চুনু মিয়া, এম এ রউফ ও আনুয়ার মিয়াসহ আর অনেকেই। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ঘর প্রতিকে ভোট দিয়ে জিলু-জসিম আশরাফ প্যানেলকর জয়যুক্ত করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

