যুক্তরাজ্যে তরুণ সমাজসেবক ও প্রাক্তন শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩
উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত মৌলভীবাজারের বড়লেখার সামাজিক সংগঠন কেএসপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরীকে বড়লেখা ফাউন্ডেশন ইউকে সংবর্ধনা প্রদান করেছে। সমাজসেবায় অসামান্য অবদান রাখায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেলের স্থানীয় এক রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এ সময় বড়লেখা ফাউন্ডেশনের উপদেষ্টা ও টাওয়ার হ্যামলেট এর সাবেক কাউন্সিলর আতা রহমান, সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেম, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম (নজু), যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, ট্রেজারার এম. নাজমুল ইসলাম, সেক্রেটারি অব উইমেন্স এফেয়ার্স মিসেস হাসনা রহমান, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শিক্ষা ও সমাজ বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সামাজিক সংগঠন কেএসকেপির প্রতিষ্ঠাতা সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের বিভিন্ন সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আগমন করায় তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

