ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের এজিএম অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই রোববার লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে লুটন, বার্মিংহাম, কেমব্রিজসহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ফেঞ্চুগঞ্জবাসী জেনারেল মিটিংয়ে অংশ নেন।
জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধমে সভার কার্যক্রম শুরু হয়। সকলের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি গঠনের রুপরেখা গৃহিত হয়েছে।
সভায় নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সভাপতি গোলাম মোস্তফা ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির খান ও বদরুল ইসলাম রাজার পরিচালনায় সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতিকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন, হাজি হাবিবুর রহমান, সাহেদ আহমদ চৌধুরী, আলমগীর আহমদ, মতিউর রহমান দুলাল, কালাম মতিন লুলু প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, সাইদুল খালেদ, মানিকুর রহমান, ছালিক মিয়া, রাহেলা শেখ, শাহাব উদ্দিন, সুমন আহমদ, নুরুল ইসলাম আতিক প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আবদুস সামাদ মুহিত। সংবাদ বিজ্ঞপ্তি

